ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

আপিল করেও মনোনয়ন ফিরে পাননি জাহাঙ্গীর আলম

গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনে আপিল করেও মনোনয়ন ফিরে পাননি সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিভাগীয় নির্বাচন কমিশন কার্যালয়ে আপিলের শুনানি হয়। পরে বিকেলে ঢাকা বিভাগীয় নির্বাচন কমিশনার সাবিরুল ইসলাম জাহাঙ্গীরের আপিল আবেদনটি নামঞ্জুর করেন।


গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম এ তথ্য জানান।


গত ৩০ এপ্রিল জিসিসি নির্বাচনে মেয়র প্রার্থীদের মনোনয়ন বাছাইয়ের শেষদিন জাহাঙ্গীরের মনোনয়নপত্র বাতিল হয়। ঋণখেলাপির জামিনদার হওয়ায় রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম তা বাতিল করেন। পরে তিনি নির্বাচন কার্যালয়ের বিভাগীয় অফিসে আপিল করেন।


গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান।

ads
ads
ads

Our Facebook Page

↑